নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে মহাসমাবেশের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এখান থেকে সিএএস-বিরোধী পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই সিএএ এবং জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) পক্ষে মানুষ আছে কি না, তা প্রমাণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আর অপেক্ষা কেন? যদি বুকের পাটা থাকে তবে দেশে এই ইস্যুতে একটা গণভোট হয়ে যাক। আর সেই গণভোট করবে নিরপেক্ষ সংস্থা জাতিসংঘ। এখানে জড়িত থাকবে না তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম দল এবং ভারতের অন্য কোনো দল। থাকবে না কোনো সম্প্রদায়ের প্রতিনিধি। এই লক্ষ্যে জাতিসংঘ ও মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করতে হবে একটি কমিটি। তারাই করবে এই গণভোট। আমরা দেখতে চাই কটা মানুষ মানছে এই সিএএ এবং এনআরসি, আর কটা মানুষ মানছে না?’
Source: prothomalo
December 20, 2019
December 19, 2019
রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর: জব্বার
টেলিনরের আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা এটা নিশ্চিত হয়েছি যে, কোনো দেশে বিজনেস করে সেই দেশের আইন–আদালত অমান্য করে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে অন্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের কোর্টে যে অবস্থা আছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবেই বলতে পারি, আমরা সঠিক পথে আছি এবং আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বরং আমরা আরও নমনীয় পর্যায়ে যাওয়ার চিন্তা করছি, তার চেয়েও আদালত তাঁর দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে দেখিয়েছেন। দেশের জনগণের অর্থ জাতীয় সম্পদ, এটি আদায় করতেই হবে।’
Source: prothomalo
Source: prothomalo
অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
| বাঁ দিক থেকে ডোনাল্ড ট্রাম্প, রিচার্ড নিক্সন, অ্যান্ডু জনসন ও বিল ক্লিনটন |
Source:DT
December 04, 2019
December 03, 2019
ইসলামিক ফাউন্ডেশন ইমামসহ ১৭৫৫ জনবল নিয়োগে জালিয়াতি
ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) গত ১০ বছরে ১ হাজার ৭৫৫ জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে সরকারি নিরীক্ষায়। এতে সরকারের আর্থিক ক্ষতি ৭৯ কোটি টাকা।
Source: Daily Naya Diginta
Source: Daily Naya Diginta
November 24, 2019
মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে কুয়ালালামপুরে বসবে ৫ মুসলিম দেশ- Bangla Source News
| মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে কুয়ালালামপুরে বসবে ৫ মুসলিম দেশ |
মালয়েশিয়া আগামী মাসে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ এর মাধ্যমে মুসলিম উম্মাহ সম্পর্কিত সমস্যা সমাধানের প্রচেষ্টায় পাঁচটি মুসলিম দেশকে একত্রিত করতে যাচ্ছে।
সামিট উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ বলেন, শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্ব যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ে আলোচনা এবং সমাধান পেতে মালয়েশিয়া ও চারটি মুসলিম দেশ এক সাথে কাজ করবে।
Source: dailynayadiganta
Labels:
৫ মুসলিম দেশ,
কুয়ালালামপুরে,
বসবে,
মুসলিম উম্মাহর,
সমস্যা সমাধানে
Location:
Bangladesh
স্মার্টফোন ‘সার্ভিস ডে’ আয়োজনে অপো- Bangla Source News
স্মার্টফোন ব্যবহারকারীদের বিশ্বমানের সার্ভিসিং প্রদানে পেশাদার সার্ভিস, ঝামেলাবিহীন এবং আন্তরিক সেবা প্রদানের প্রয়াসে অপো নিয়ে এলো ‘সার্ভিস ডে’ সেবা। প্রতি মাসের তৃতীয় শনিবারে আয়োজন করা হবে এই ‘সার্ভিস ডে’। আর এ দিন স্মার্টফোন ব্যবহারকারীদের বিনামূল্যে মোবাইল ক্লিনিং, সফটওয়্যার আপডেট, সেফটি কেস এবং স্ক্রিন প্রোটেক্টর উপহার দেবে অপো।
Labels:
Safety case,
Service Day,
Smart Phone,
Software
Location:
Bangladesh
Subscribe to:
Posts (Atom)