December 27, 2019

দিল্লির জামে মসজিদের সামনে বিপুল জমায়েত

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ


ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভি জানায়, আজ শুক্রবার জুমার নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুসল্লিরা দিল্লি জামে মসজিদের সামনে জমায়েত হন। তারা মিছিল বের করারও চেষ্টা করেন। মুসল্লিদের জমায়েতে ‘বিশৃঙ্খলা’ এড়াতে দিল্লি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ জমায়েতে অংশ নিয়েছেন দিল্লির প্রাক্তন বিধায়ক শোয়েব ইকবাল, কংগ্রেস নেত্রী অলকা লাম্বাসহ অনেকেই।

রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী উদ্‌যাপিত

উৎসবের আবহে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘রজতজয়ন্তী-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানের।
Source:prothomalo

December 21, 2019

নাগরিকত্ব সংশোধনী - উত্তাল ভারত, নিহত ২০

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্যে। সারাদেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের গুলি ও সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। 

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।শুক্রবার রাত ৮টার দিকে বসুন্ধরার অ্যাপোলোতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন। ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজকের ফেইসবুক পোস্ট

21December'19


উত্তাল ভারত, উত্তরপ্রদেশে বিক্ষোভে নিহত ৬

20/12/19
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারত। দেশটির উত্তর প্রদেশ রাজ্যে শুক্রবারের সহিংসতায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে। দেশটির রাজ্য পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল পুলিশ ওপি সিং বলেছেন, নিহতদের কেউ পুলিশের গুলিতে মারা যায় নি। তিনি আরো বলেন, আমরা একটি গুলিও চালাই নি।
আরেক পুলিশ অফিসার বলেন, যদি গুলি ছোঁড়ার ঘটনা ঘটে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই কেউ তা চালিয়েছে।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিজনরে দুই বিক্ষোভকারী ও সম্ভাল, ফিরোজবাদ, মেরুত এবং কানপুরে এক জন করে বিক্ষোভকারী নিহত হয়েছে।
এনডিটিভিরপ্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ১৩ টি জেলায় শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এসময় হাজার হাজার বিক্ষোভ কারী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিতে থাকে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে, তাদের ওপর টিয়ার গ্যাস ও লাঠি চার্জ চালায় পুলিশ।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েক দিন থেকেই উত্তাল ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।
এমন পরিস্থিতি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিবিসি, এনডিটিভি।

December 20, 2019

মমতা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গণভোট চান

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে মহাসমাবেশের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এখান থেকে সিএএস-বিরোধী পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ)
এর আগে গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই সিএএ এবং জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) পক্ষে মানুষ আছে কি না, তা প্রমাণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আর অপেক্ষা কেন? যদি বুকের পাটা থাকে তবে দেশে এই ইস্যুতে একটা গণভোট হয়ে যাক। আর সেই গণভোট করবে নিরপেক্ষ সংস্থা জাতিসংঘ। এখানে জড়িত থাকবে না তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম দল এবং ভারতের অন্য কোনো দল। থাকবে না কোনো সম্প্রদায়ের প্রতিনিধি। এই লক্ষ্যে জাতিসংঘ ও মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করতে হবে একটি কমিটি। তারাই করবে এই গণভোট। আমরা দেখতে চাই কটা মানুষ মানছে এই সিএএ এবং এনআরসি, আর কটা মানুষ মানছে না?’

Source: prothomalo

December 19, 2019

রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর: জব্বার

টেলিনরের আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা এটা নিশ্চিত হয়েছি যে, কোনো দেশে বিজনেস করে সেই দেশের আইন–আদালত অমান্য করে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে অন্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের কোর্টে যে অবস্থা আছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবেই বলতে পারি, আমরা সঠিক পথে আছি এবং আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বরং আমরা আরও নমনীয় পর্যায়ে যাওয়ার চিন্তা করছি, তার চেয়েও আদালত তাঁর দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে দেখিয়েছেন। দেশের জনগণের অর্থ জাতীয় সম্পদ, এটি আদায় করতেই হবে।’
Source: prothomalo

অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

বাঁ দিক থেকে ডোনাল্ড ট্রাম্প, রিচার্ড নিক্সন, অ্যান্ডু জনসন ও বিল ক্লিনটন
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এ জনপ্রতিনিধিদের ভোটে বিল পাস হওয়ার মধ্যদিয়ে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেও কয়েকজন মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসন প্রক্রিয়া মোকাবেলা করতে হয়েছিল

Source:DT

December 03, 2019

ইসলামিক ফাউন্ডেশন ইমামসহ ১৭৫৫ জনবল নিয়োগে জালিয়াতি

ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) গত ১০ বছরে ১ হাজার ৭৫৫ জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে সরকারি নিরীক্ষায়। এতে সরকারের আর্থিক ক্ষতি ৭৯ কোটি টাকা।


islami, foundation

Source: Daily Naya Diginta