December 27, 2019

দিল্লির জামে মসজিদের সামনে বিপুল জমায়েত

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ


ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভি জানায়, আজ শুক্রবার জুমার নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুসল্লিরা দিল্লি জামে মসজিদের সামনে জমায়েত হন। তারা মিছিল বের করারও চেষ্টা করেন। মুসল্লিদের জমায়েতে ‘বিশৃঙ্খলা’ এড়াতে দিল্লি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ জমায়েতে অংশ নিয়েছেন দিল্লির প্রাক্তন বিধায়ক শোয়েব ইকবাল, কংগ্রেস নেত্রী অলকা লাম্বাসহ অনেকেই।

No comments:

Post a Comment